১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৮ ফেব্রু ২০২৩ ১১:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
জানা গেছে, দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
তবে তার আগেই বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ছয় নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।
Helpline - +88 01719305766