জামায়াত আমির গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ডিসে ২০২২ ০৯:১২

Manual4 Ad Code

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। তবে তাকে মিন্টু রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

Manual4 Ad Code

সোমবার মধ্য রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় আমিরকে গ্রেপ্তারের তথ্য জানায় দলটির প্রচার বিভাগ।

ক্ষুদে বার্তায় বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে জামায়াতের আমিরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পোস্ট করেন।

গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

Manual5 Ad Code

কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

Manual7 Ad Code

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

Manual3 Ad Code

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।