প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

প্রকাশিত:সোমবার, ২৮ নভে ২০২২ ১২:১১


Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন।

Manual3 Ad Code

আজ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইন থেকে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

Manual6 Ad Code

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।