১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৩ নভে ২০২২ ০৮:১১
দেশের অন্যতম শিল্পগ্রুপ স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
অনিতা চৌধুরী স্কয়ার মাতা হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু প্রথম জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে স্কয়ার মাতা অনিতা চৌধুরী মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। এরপর থেকে মা (অনিতা চৌধুরী) ছিলেন তাদের পরিবারের কমান্ড ইন চিফ।
Helpline - +88 01719305766