দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ সেপ্টে ২০২২ ০৯:০৯

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে মৌলা নদীর ব্রিজ

Manual2 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলা নদীর ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি হুমকির মুখে পড়েছে।
বালু ব্যাবসায়ীরা দিনে ও রাতের বেলা ব্রীজের দুপাশে ৫শ গজের মধ্যে ও ব্রীজের নিচ থেকে  বালু উত্তোলন করায় ব্রীজের পুর্ব কোনে এ্যাপ্রোস ধসে গেছে। ফলে হুমকির মুখে রয়েছে ব্রীজটি।
এমতাবস্থায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাবাজার বাশতলা সড়কের মৌলানদীর ব্রিজটি রয়েছে ঝুঁকিতে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে  অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি লিজ নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন ভুয়া তথ্য দিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের দেওয়া হচ্ছে হুমকি। ইজারা না নিয়েই চলছে এই হরিলুট। এতে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মৌলা নদীর  ব্রীজ সংলগ্ন নদীতে  অভিযান চালানো হয়েছে।  অবৈধভাবে বালু উত্তোলন করায় ফজলু মিয়া ও শুকুর আলী নামে দুইজনের নামে নিয়মিত মামলা করা হবে।  অভিযানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই এনামুল হক মিঠুসহ পুলিশ সদস্য,ভূমি অফিসের সার্ভেয়ার রিপন চাকমা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ