দোয়ারাবাজারে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের প্রস্তুতি মূলক সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৫ আগ ২০২২ ০৬:০৮

দোয়ারাবাজারে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের প্রস্তুতি মূলক সভা

Manual1 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণপ্রকল্প ‘বীর নিবাস’ নির্মান কাজের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা’র সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, বাংলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ সফর আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া প্রমুখ।
এসময় বরাদ্দপ্রাপ্ত বীরম মুক্তিযোদ্ধাগণ, ঠিকাদাগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ