ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ কাজ পরিদর্শন করলেন সুনামগঞ্জের ডিসি
প্রকাশিত:Wednesday, 24 Aug 2022 05:08
Manual5 Ad Code
এনামুল কবির মুন্না:- মুজিববর্ষ উপলক্ষে’ ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী বাসস্থান নির্মাণ করে’ উপহার স্বরূপ দিচ্ছে শেখ হাসিনা সরকার। সেই গৃহ ও ভূমি প্রদান কার্যক্রমের পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে (২৪ আগস্ট) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নানগাঁও ইউনিয়নের যোগীরগাঁও ও আজমপুর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পর্যায়ের বরাদ্দকৃত ৮৯টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, মান্নারগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেন মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া ঘরের নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।