জগন্নাথপুরে এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করলেন : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত:Saturday, 20 Aug 2022 10:08

জগন্নাথপুরে এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করলেন : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

Manual8 Ad Code

মো: আলী হোসেন খাঁন, জগন্নাথপুর:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথম বারের মতো মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

১৯ আগস্ট শুক্রবার জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
এসময় মন্ত্রী বলেন আগে মানুষ গ্যাস আনত সুনামগঞ্জ গিয়ে গ্যাস আনাত গিয়া অনেক মানুষ আমার বৈটক খানাত বইত চা বিস্কুট খাইত আমি জিগাইলে কইত গাড়ি লইয়া সুনামগঞ্জ গেছে গ্যাস আনাত আমি অপেক্ষা করছি,এখন আর সুনামগঞ্জ যাওয়া লাগত নায়,জগন্নাথপুর দিন দিন এগিয়ে যাচ্ছে রানীগঞ্জ ব্রীজের কাজ শেষ পর্যায়ে আরো অনেকগুলো উন্নয়ন মূলক কাজ এগিয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে নতুন নতুন উন্নয়নের কাজ এগিয়ে আসবে। এ সময় যে লোক আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

বিএনপির উদ্দেশ্য বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। রাজনীতির খেলা হবে রাজনীতির মাঠে। খেলতে হলে মাঠে আসবেন। খেলায় সময় মতো না আসলে রেফারি বাঁশি বাজিয়ে দিবে। সুতরাং খেলায় আসুন। জনগণের কাছে যান। কারণ ক্ষমতায় যেতে হলে ভোট ছাড়া কোন পথ নেই।

Manual2 Ad Code

তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার ন্যায় বিচার করে। গ্রাম-গঞ্জের গরীব মানুষের কল্যাণে কাজ করে। এ দেশে সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন। জ্বালানি সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রন হয়ে যাবে। মাত্র কয়েকদিন অপেক্ষা করুণ। আমাদের উপর আস্থা-বিশ্বাস রাখুন।

Manual5 Ad Code

মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ নাবির এর সভাপতিত্বে ও ছালিক আহমদের পরিচালনায়, অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

স্বাগত বক্তব্য রাখেন নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের পরিচালক সিদ্দিকুর রহমান তালুকদার। সভায় পরিকল্পনামন্ত্রীকে নিয়ে সংগীত পরিবেশন করেন মাওলানা দেলোয়ার হোসেন।

এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপ-সহকারী বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ