দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৫:০৮

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Manual2 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস কমিটির আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মুনসুর আলী পরিচালায় প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আলহাজ্ব খলিলুর রহমান,আ”লীগ নেতা মোহাম্মদ আলী তালুকদার, গোলা আহমদ, জাহান আলী, বাবুল মিয়া, কামাল পাশা, আফতর আলী, যুবলীগ নেতা জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ