আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম: ঘটনা টের পেয়ে রাতের আধারেই ঘরগুলো ভাঙ্গলো প্রশাসন

প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৭:০৮

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম: ঘটনা টের পেয়ে রাতের আধারেই ঘরগুলো ভাঙ্গলো প্রশাসন

Manual3 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারের ঘর নির্মানে রডের জায়গায় বাশঁ আবার যেখানে ৪টি রডের ব্যবহারের কথা সেখানে লাগানো হযেছে নামমাত্র ১ টি রড। এছাড়া বালু সিমেন্ট ব্যবহারেও অনিয়মের অভিযোগ! যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে ঘরগুলো। ঘর নির্মানের অনিয়মের বিষয়টি জানাজানি হলে রাতার আধারেই ৫ টি ঘর ভেঙে ফেলে প্রশাসন বাকিগুলোও করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা আর জড়িতদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা জানালেন উপজেলা কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার আজমপুর এলাকায় গেলো জুলাই মাসে উপজেলা প্রশাসনের তত্তাবধানে প্রায় ১১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের ১১০টি নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে ৫৫টির কাজ প্রায় শেষের দিকে।  কিন্তু এসব ঘর নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। ঘরে রডের পরিবর্তে বাঁশ আবার বেশিরভাগ ঘরে পিলার ও লিন্টারে ৪ সুতার ৪ টি রড ব্যবহার করার কথা থাকলেও দেখা যায় প্রত্যেকটি ঘরে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একটি রড তাও নিম্নমানের, এমনকি বালু ও সিমেন্টও ব্যবহারেও করা হয়েছে অনিয়ম যেকোন সময় ভেঙে পড়ে যেতে পারে ঘরগুলো।
স্থানীয়দের অভিযোগের এমন খবরে শুক্রবার রাতে আধারেই উপজেলা প্রশাসন ঘরের কাজে অনিয়ম পেলে ভেঙে ফেলেন ৫ টি ঘর বাকি আরো ৫০ টি ঘরের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। তবে সবগুলো ঘরেই এমন অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
যদিও প্রশাসন থেকে এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানালেন ঘরগুলো নির্মাণে এমন অনিয়ম কোনভাবেই মেনে নেয়া হবেনা যারা কাজ করেছে তারা পলাতক তবে দোষী সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে সট ফয়সাল আহমদ সহকারি কমিশনার (ভুমি)।

এ সংক্রান্ত আরও সংবাদ