ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ২২ জুলা ২০২২ ১১:০৭

Manual4 Ad Code

ছাতক প্রতিনিধি:-  সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ছাতকের সুহিতপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ লাইনে জড়িয়ে সেলিম আহমেদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। সেলিম আহমেদ  গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র।

Manual4 Ad Code

বৃহষ্পতিবার (২১ জুলাই) সকালে সুহিতপুর গ্রামের পাশে সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ছাতক থানার এসআই নাজমুল হোসেন  ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ