বন্যা পরবর্তী সুরমা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শনে হুইপ পীর মিসবাহ্ এমপি

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ জুলা ২০২২ ০৮:০৭

বন্যা পরবর্তী সুরমা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শনে হুইপ পীর মিসবাহ্ এমপি

Manual5 Ad Code
সুরমাভিউ:-  মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে সুরমা নদীর ভাঙ্গন কবলিত পৈন্দা মোহনপুর বাণীপুর সহ নদী তীরবর্তী অতি ভাঙ্গন কবলিত বিভিন্ন গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।
এসময় তিনি পৈন্দা গ্রামে ও জয়নগর বাজারে দুটি পৃথক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় পীর মিসবাহ্ এমপি বলেন বিগত মাসে ভয়ংকর বন্যায় মানুষের ঘর বাড়ী সহ বিভিন্ন ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারিনি আবার নদীভাঙ্গন শুরু হয়েছে।মানুষের বসত ভিটা নদীতে বিলীন হচ্ছে। আপনাদের এই ভাঙ্গনের খবর পেয়ে আমি পানি উন্নয়ন বোর্ড সুুনামগঞ্জের কর্মকর্তাদের সাথে নিয়ে আপনাদের পাশে এসেছি। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই অচিরেই আমরা নদীভাঙ্গন রোধে কাজ শুরু করব।এসময় তিনি জরুরী ভিত্তিতে নদী ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, পওর বিভাগ -১ এর উপ বিভাগীয় প্রকৌশলী প্রীতম পাল, এসও আশারাফুল সিদ্দিকী, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, ইউপি সদস্য সফর আলী, ওলিউর রহমান, আজিম উদ্দিন, বাচ্চু মিয়া, মোহাম্মদ আলী, হুমায়ুন আহমদ, আমিরুল ইসলাম, আব্দুল আউয়াল প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ