মুফতি বদরুল আলম (রহঃ) স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ১৮ জুলা ২০২২ ১০:০৭

মুফতি বদরুল আলম (রহঃ) স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ১৭জুলাই রবিবার, বা’দ মাগরিব দক্ষিণ ছাতকের ঐতিহ্য বাহী সমাজ সেবামূলক সংগঠন আল-হাদী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ঝিগলী’র উদ্যোগে আয়োজিত সংগঠনের নিজ কার্যালয়ে-পাটলী দারুল উলুম মাদ্রাসার সম্মানীত নাযিমে তালীমাত মাওঃ বদরুল আলম-রাহিমাহুল্লাহ স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাওঃ মাহবুবুর রহমান আঃকাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ বিন রফাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায়
বক্তব্য রাখেন সংগঠনের পর্যবেক্ষক হাঃ মাওঃ সাঈদুর রহমান, মাওঃ আঃ আলীম বিন ইদ্রিস, মাওঃ শাহ সাদিক।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুলাইমান পুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওঃ শাকির আহমদ সাহেব, ঝিগলী বাজার মসজিদের ইমাম ও খতিব মাওঃ জামাল আহমদ রায়হান ও আল-হাদীর উপদেষ্টা মাওঃ সাদিকুজ্জামান, ক্বারী আবুলেইছ, মাওঃ ইকবাল, জামেয়া ঝিগলীর শিক্ষক মাওঃ সাইফুদ্দিন সুফিয়ান, মাওঃ আশরাফুল আলম, মাওঃ জাকির হুসাইন, মোঃ বিলাল আহমদ, শাহিন আহমদ, আব্দুল্লাহ প্রমূখ।

উক্ত স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণে সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Manual5 Ad Code

বক্তারা বলেন মরহুম মুফতি বদরুল ইসলাম- রাহিমাহুল্লাহ সদা বিনয়ী সহজ-সরল নিরহংকার ও পরোপকারী বিচক্ষণ একজন আলিমেদ্বীন ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষীকে হারিয়েছি, ছাত্ররা হারিয়েছে তাদের একজন দরদী আদর্শ শিক্ষক।

Manual5 Ad Code

অবশেষে মরহুমের মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে মরহুমসহ দেশ ও প্রবাসের সকলের কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ