বানভাসী মানুষের পাশে ইসলামী আন্দোলন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ : শায়েখে চরমোনাই

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ জুলা ২০২২ ১০:০৭

বানভাসী মানুষের পাশে ইসলামী আন্দোলন ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ : শায়েখে চরমোনাই

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট ও সুনামগঞ্জে বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত। এ লক্ষ্যে দলের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই ৪ জুলাই সোমবার রাতে ঢাকা থেকে বন্যা দুর্গত জেলা সুনামগঞ্জে পোঁছে জেলা ত্রাণ বিতরণ কমিটির সাথে এক মতিবিনিময়ে মিলিত হন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৫ জুলাই) শায়খে চরমোনাই সুনামগঞ্জের মসজিদ, মাদরাসার ক্ষতিগ্রস্থ ওলামা মাশায়েখ ও আইম্মায়ে মসজিদের মাঝে শহীদ মুক্তিযুদ্ধা জগৎজোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মতবিনিময় সভা, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও নগদ অর্থ সহযোগিতা করেন।
সেখান থেকে স্পিডবোটে করে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাধারণ মানুষদের মাঝে ফ্যামিলি প্যাকেজ বিতরণ করেন।

Manual8 Ad Code

বানভাসী অসহায় মানুষের অবর্ননীয় দু:খ দুর্দশার কথা শোনে শায়খে চরমোনাই তাদের সান্তনা প্রদান করেন এবং সাধারণ অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

Manual3 Ad Code

যাওয়ার পথে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে হাদিয়া বিতরণ করেন।

Manual7 Ad Code

তার সফরসঙ্গী রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সৌদি আরব শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বামুক জেলা সদর আবদুল গফুর, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, সুনামগঞ্জ জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি হোসাইন আল হারুন, ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমেদ তাসলিম, ছাত্র আন্দোলন সভাপতি আইয়ুবুর রহমান প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ইসলামী আন্দোলনের ত্রাণ টিমের স্বেচ্ছাসেবকসহ অন্যান্য সকলের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে সিলেট ও সুনামগঞ্জের অসহায় বানভাসী মানুষের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করে সে সেলের মাধ্যমে ইসলামী আন্দোলন, সহযোগি সংগঠনের নেতৃত্বে আগত ত্রাণ টিমকে নির্দেশনা প্রদান করে সে আলোকে ত্রাণ বিতরণ অব্যাহতভাবে চলছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকল ধরণের ত্রাণ, সহযোগিতা, বাড়ীঘর নির্মাণ কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ