বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয় : মিজানুর রহমান চৌধুরী মিজান

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ জুলা ২০২২ ১০:০৭

বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয় : মিজানুর রহমান চৌধুরী মিজান

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, স্মরণকালে ভয়াবহ বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রাখছি। বর্তমান ভোট ডাকাতির সরকারের এমপি মন্ত্রীরা লুটপাতে ব্যস্ত। সরকারীভাবে বন্যায় ক্ষতিগ্রস্থরা কোনো ধরনের সহযোগীতা পাচ্ছে না।

Manual2 Ad Code

তিনি আরও বলেন সুনামগঞ্জ ও সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের রাস্তাঘাট, ঘরবাড়ি, গরুছাগল ও স্কুল কলেজের শিক্ষার্থীর বইখাতা পানিতে তলি গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারী বরাদ্দ দেওয়ার দাবি জানান। এখন ঘরবাড়ি নির্মাণ খুবই প্রয়োজন।

তিনি গতকাল মঙ্গলবার (৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত আসহায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে সদস্য মিজানুর রহমান আমরু, উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, ছালেহ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বিএনপি নেতা আশরাফুল আলম, আরশ আলী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমদ, কামাল হেসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক সাকিব মাহমুদ প্রমূখ। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ