সিলেট-সুনামগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:সোমবার, ০৪ জুলা ২০২২ ১০:০৭

সিলেট-সুনামগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড’র ত্রাণ সামগ্রী বিতরণ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-সুনামগঞ্জে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী অব্যাহতভাবে বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

(৩ জুলাই) সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সালামপুর এলাকায়, ছাতক উপজেলার নোরাই ইউনিয়ন, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা, সিলেট সদর উপজেলার জালালাবাদ এবং মোগলগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, এ  ধরণের ভয়াবহ বন্যা সুনামগঞ্জবাসী কখনও দেখেনি। বন্যায় মানুষের জানমালের ক্ষতি বাড়িঘর সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি মানুষের মাথা রাখার টাই নাই। তিনি সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বন্যার শুরু থেকে সরকারী বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংস্থা অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ সহায়তা নিয়ে দাড়িয়েছে। আজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যেভাবে মহতি উদ্যোগ নিয়ে বন্যার্তদের মাঝে এগিয়ে এসেছেন তা প্রশংসার দাবী রাখে। এ ধারা সব সময় অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল প্রধান মোহাম্মদ কামরান আহমদ, লাল দিঘীরপাড় শাখা ব্যবস্থাপক বদরুল আহমেদ, শাহপরান থানা শাখা ব্যবস্থাপক রোমান পারভেজ, সিলেট শাখার ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন খান, এসোসিয়েট এমটিবি এয়ার লাউঞ্জ মো. সাইফুর রহমান খান প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ