দোয়ারাবাজারে লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:Saturday, 02 Jul 2022 07:07

দোয়ারাবাজারে লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

Manual1 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক প্রভাষক জহিরুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি ও হাত পা ভেঙ্গে দিবে বলে লাঞ্চিত করার অভিযোগে ইউনিয়নের রসরাই গ্রামের ওসমান গনির, খোরশেদ আলম গংদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
শনিবার (০২ জুলাই) বিকাল ৬ টায় ইউনিয়নের আলহাজ্ব খলিলুর রহমান মার্কেটে লক্ষীপুর ইউনিয়নের সর্বস্থরের জনগণ এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন লক্ষীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জহিরুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি, হাত পা ভেঙ্গে দিবে ও লাঞ্চিত করায় আমরা নিন্দা ও ঘৃনা জনাচ্ছি।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা হুমায়ুন ফরিদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য এমদাদুল হক মামুন, ওমর গনি, ফারুক আহমেদ, নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, সমাজ সেবক জয়নাল আবেদিন, বাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম রতন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আব্দুল আজিজ, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ