ভারতের লাদাখে গাড়ি খাদে পড়ে ৭ সেনাবাহিনী নিহত

প্রকাশিত:শনিবার, ২৮ মে ২০২২ ০৯:০৫

ভারতের লাদাখে গাড়ি খাদে পড়ে ৭ সেনাবাহিনী নিহত

Manual1 Ad Code

ভারতের লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৭ জওয়ান নিহত এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে তুরতুক সেক্টরে সেনাবাহিনীর জওয়ানদের বহনকারী সামরিক গাড়িটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

Manual7 Ad Code

ভারতীয় সেনাবাহিনীর ওই গাড়িতে করে ২৬ জন জওয়ান পারতপুর ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলেন।

কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়ে যায়। গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Manual6 Ad Code

আশপাশের এলাকার লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয় এবং নদীতে পড়ে যাওয়া সব সেনা জওয়ানদের উদ্ধার করা হয়।

গুরুতর আহত জওয়ানদের বিমানবাহিনীর সহায়তায় এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ডে পাঠানো হয়েছে। নিহত জওয়ান ও আহতদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, লাদাখে গাড়ি দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সৈন্যদের হারিয়ে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আশাকরি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে কথা হয়েছে। আহত জওয়ানদের সম্ভাব্য সবরকম সাহায্য করছে সেনাবাহিনী।

ভয়াবহ ওই দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এ সংক্রান্ত আরও সংবাদ