সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৩ এপ্রি ২০২৬ ০৯:০৪

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি।।  সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ২০২৬ সম্পন্ন হয়েছে।

গত ২০ এপ্রিল ২০২৬ সোমবার পূর্ব লন্ডনের স্হানীয় একটি কনফারেন্স হলে একটি জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সংগঠনের সভাপতি  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রুহুল আমীন ও সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য  হাসনাত আহমেদ চুন্নু ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।

 

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জিল্লুর হুসাইন এমবিই,চ্যানেল এস’র সিইও তাজ চৌধুরী, মুহিবউদ্দীন সভাপতি-  বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট, আব্দুল বারী- সভাপতি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, সাবেক স্পিকার আহবাব হুসাইন,সাবেক ডেপুটি মেয়র শাহেদ আলী,কাউন্সিলর আবুল বশর,কাউন্সিলর ফয়জুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার স্বাগত বক্তব্যে সংগঠনের ইতিহাস,ঐতিহ্য তুলে ধরেন এবং বিলেতের সকল সুনামগঞ্জবাসীকে সংগঠনের সদস‍্যপদ গ্রহণ করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান ।

 

আরো বক্তব‍্য রাখেন সংগঠনের সিনিওর সহ-সভাপতি কাইয়ুম মিয়া ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন।

 

উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ কে সংগঠনে তাদের অসাধারণ অবদান ও যোগ‍্য নেতৃত্ব প্রদানের জন্য  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা আরমান আলী, সাবেক প্রধান উপদেষ্ঠা সৈয়দ আবুল কাশেম,

Manual5 Ad Code

সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আশিক চৌধুরি, সাসেক্স ক‍্যাটারাস এসোসিয়েশনের ইউকের সবেক সভাপতি আসকর আলী, সাসেক্স এর বিশিষ্ট ব‍্যবস্সায়ী মুহিব মিয়া, সাবেক সভাপতি শাহ সানাওয়ার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মাশুক আহমেদ সরদার।

 

উপদেষ্টা ফারুক মিয়া জিলু,  মাস্টার আমির উদ্দিন আহমেদ,   জুনাইদ আহমেদ সুন্দর, আহবাব হোসাইন (সাবেক স্পিকার), শাহেদ আলী (সাবেক ডেপুটি মেয়র ), আশিকুর রহমান আশিক, নুরুল ইসলাম এম বি ই , ফিরুজুল হক ও সাবেক কাউন্সিলর খালেদ রেজা খান।

 

অন্যান্যদের মধ‍্যম উপস্থিত ছিলেন, শাহীন খান সহ সভাপতি.শেখ ফারুক আহমেদ, আনসার আহমেদ, শিশু মিয়া, ব বদর শামস উদ্দিন, ইকবাল এম হোসেন আতাউর রহমান আনসার, আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ূম, ফয়জুল হক, আতিকুর  রহমান, আব্দুল করিম খয়ের , মিজানুর রহমান প্রমূখ ।

 

Manual6 Ad Code

সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আলী আহমেদ, মির্জা পারভেস আহমেদ, সোহাগ রহমান, মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ সেলিম হোসেন, জসিম উদ্দিন,

 

যুগ্ম কোষাধ্যক্ষ: নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা সম্পাদক শেলিনা রহমান, মহিলা সম্পাদক মিসেস মিসবা আহমেদ, সংস্কৃতি সম্পাদক তাহমিদ নূর, ক্রীড়া সম্পাদক আব্দুল সবুর, প্রেস ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবলু, কার্যনির্বাহী সদস্য: ডাক্তার রুয়াব উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, নজরুল ইসলাম মাশুক প্রমুখ।

 

পরিশেষে সংগঠনের যুগ্ম সম্পাদক সোহাগ রহমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

এতে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ এর  কৃতি সন্তান গীতিকার, সুরকার সৈয়দ দুলাল, বিলেতের সুনাম ধন‍্য শিল্পী আলাউর রহমান, প্রখ্যাত বাউল শিল্পী মরহুম শফিকুন্নুর সাহেবের উত্তরসূরি জুবের আক্তার সোহেল ও শামসুল ইসলাম রুবেল ও নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিথী চৌধুরি।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ