হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

প্রকাশিত:রবিবার, ২৬ এপ্রি ২০২৬ ০৮:০৪

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।

Manual7 Ad Code

শনিবার (২৫ এপ্রিল) রাতে শহরের ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট নৈশভোজে অংশ নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে ফেলে নিরাপত্তা সদস্যরা এবং দ্রুত সরিয়ে নেয়।

ঘটনার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প। তাকেও মঞ্চ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই সুস্থ আছেন।

কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ইউজা জিয়াং জানান, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে নৈশভোজ অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।

Manual1 Ad Code

প্রতি বছর হোয়াইট হাউস -কভার করা সাংবাদিকদের নিয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা অংশ নেন। আকস্মিক গুলির ঘটনায় উপস্থিত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এক বন্দুকধারী হোটেলে প্রবেশ করে গুলি ছোড়ে। তবে তাকে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

Manual1 Ad Code

ঘটনার পর ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ