মৌলভীবাজারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত:শনিবার, ১২ মার্চ ২০২২ ০৮:০৩

মৌলভীবাজারে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্পের সদস্যদের অভিযানে প্রতিবন্ধী এক কিশোরী  ধর্ষণ মামলার আসামীকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ভারতে পালিয়ে যাওয়ার সময় ঐ আসামীকে আটক করা হয়। আটককৃত আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে রজত ধর (৫০)।
র‌্যাব এর প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধী মেয়ে (২৫) কে অভাবের কারণে আসামী রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর আসামী রজত ধর উক্ত প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়। এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানতে পারে এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় গত ৫ মার্চ নারী ও শিশু(সংশোধনী/০৩)-এর ৯(১) দায়ের হলে আসামী রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে ভারতীয় সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধী ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করেছে মর্মে স্বীকার করে। আসামীকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা এ তথ্য  জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ