দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই – পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রকাশিত:শুক্রবার, ২৫ ফেব্রু ২০২২ ০৫:০২

দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই – পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

Manual6 Ad Code

সুরমাভিউ:-  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রনে সরকার সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গাড়ীতে করে খোলাবাজারে ন্যায্যমুল্যে পণ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। সবধরনের খাদ্যদ্রব্য বিদেশ থেকে শুল্কমুক্ত আমদানী করার ব্যবস্থা নিচ্ছে সরকার। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, একটি দল ভোটে আসবেনা ও নিবার্চন করতে দেবেনা বলছে। কিন্ত ভোট ছাড়া ক্ষমতার যাওয়ার কোন সুযোগ নেই। আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি, পাকিস্তানিদের মার দিয়ে বিতাড়িত করেছি। জনগণ যাকে ভোট দিয়ে নিবার্চিত করবে তারাই দেশ পরিচালনা করবে। অনিবার্চিত কোন দল বা ব্যক্তি ক্ষমতার যাওয়ার সুযোগ নেই।

আমার মনে হয় শেখ হাসিনা একটি কারনে মহান আল্লাহর কাছে বেহেস্তে যাওয়ার দাবী রাখেন। সে কারন হলো তিনি সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, আমাদের মেয়েরা ঘরে বন্ধি থাকুক সেটা আমরা চাইনা। আমরা চাই মেয়েরা শালীনতার সাথে সব ভালো কাজে এগিয়ে আসুক। শেখ হাসিনা অশ্লীলতা ও বেহায়াপণাকে পছন্দ করেননা। তিনি সব সময় পদার্শীল অবস্থায় চলা ফেরা করেন। শেখ হাসিনার সরকার সারা দেশে গ্রামে গ্রামে শহরের সকল সুযোগ সুবিধা পৌছে দেওয়ার লক্ষে কাজ করছে। এই উন্নয়নের ধারাবহিতা অব্যাহত রাখতে হবে।

গত ২৫/২/২০২২/শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ
সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ২তল ভবন এর উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

লন্ডন প্রবাসী আ.লীগ নেতা গয়াছুর রহমানের সভাপতিত্বে, সাইদুল ইসলাম শামীম ও মাহফুজুর রহমান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ (৫) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু।

Manual1 Ad Code

অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজের প্রিন্সিপাল সুজাত আলী রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, আলতাবুর রহমান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সিলেট জর্জ কোর্টে এপিপি অ্যাডভোকেট মাসুম আহমদ, সাজিদুর রহমান, আবু কয়েছে, সালিকুর রহমান, বাবুল মিয়া, রফিক মিয়া, দৈনিক উত্তর পূর্বের বাতার্ সম্পাদক তাপস পুরকায়স্থ্য, সাংবাদিক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, মাওলানা ফিরোজ আহমদ,জয়নাল আহমদ, মাওলানা সামছুল ইসলাম, নুরুল হক, মা‌নিক মিয়া,সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ, পরেশ দাস, জাকরিয়া আহমদ, আব্দুল বাছিত, খলিলুর রহমান, র‌হিমা বেগম,প্রার্থনা রাণী চক্রবতী, সাফিয়া বেগম. নাজমিন বেগম.জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ’ আব্দুল গফ্ফার প্রমুখ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ