মৌলভীবাজারের জুড়ীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত:সোমবার, ০৮ জুন ২০২৬ ১০:০৬

মৌলভীবাজারের জুড়ীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা

Manual5 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(ক) ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 সোমবার (৮ জুন ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুশফিকীন নূর। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীর মধ্যে একজনকে ৫০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদের সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
উল্লেখ্য, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ