মৌলভীবাজারে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ০৮:০৬

মৌলভীবাজারে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভা  ৪ জুন বৃহস্পতিবার জেলা স্কাউটস ভবনের দানিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলা।
সভায় জেলার স্কাউট কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলার বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের নৈতিক ও মানবিক বিকাশে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কাউট আন্দোলন দেশের সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জেলার স্কাউট নেতৃবৃন্দ ও সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ওয়ার্কশপ ও নির্বাহী কমিটির সভায় জেলার স্কাউট কর্মকর্তা, স্কাউটার, রোভার স্কাউট লিডার, ইউনিট লিডার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ স্কাউটস, মৌলভীবাজার জেলার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ