ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

প্রকাশিত:রবিবার, ৩১ মে ২০২৬ ১০:০৫

ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর সেনপাড়ায় মব সৃষ্টি করে ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

রোববার (৩১মে) দুপুর ১২টায় চিকিৎসাধীন খগেন্দ্র চন্দ্র দাসকে দেখতে হাসপাতালে যান গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সিলেট জেলা নেতৃবৃন্দ। হাসপাতালে আহত খগেন্দ্র চন্দ্র দাস ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস ও জেলা সদস্য মনজুর রিপন, বাসদ জেলা সদস্য প্রিতম দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচিত সরকার ৩ মাসেও মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারাটা সরকারের চরম ব্যর্থতা। নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নাগরিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ সরকারকে ও আইনশৃঙ্খলা বাহিনীকে  মব সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে মব সৃষ্টি করে সিলেট নগরীর সেনপাড়ার ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস এর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ