১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ০৮:০৫
সুরমাভিউ:- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার।
পবিত্র এই দিনটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে আত্মত্যাগ ও ভ্রাতৃত্বের এক মহান বার্তা।
নতুন সাজে আবার এলো কোরবানির ঈদের আগমন, ওয়ার্ডবাসীদের জানিয়ে দিলাম ঈদের শুভেচ্ছা ও স্বাগতম।”
নাসরিন আক্তার তাঁর বার্তায় উল্লেখ করেন, কোরবানির ত্যাগের শিক্ষা যেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই ঈদ প্রতিটি ঘরে বয়ে আনবে অনাবিল সুখ, সমৃদ্ধি ও সৌহার্দ্য।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন নিয়ে আমি আগামীতে একটি সুন্দর ও পরিকল্পিত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের ভালোবাসাই আমার পথচলার মূল প্রেরণা।”
পরিশেষে তিনি সবাইকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আনন্দ ও শান্তির সাথে পবিত্র ঈদ উদযাপনের আহ্বান জানান।
Helpline - +88 01719305766