তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : আফজল হোসেন

প্রকাশিত:শনিবার, ২৩ মে ২০২৬ ০৬:০৫

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : আফজল হোসেন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র জিসান আহমদ। সহকারী শিক্ষক নিজাম উদ্দিন ও রুকন উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরীফ আহমদ।
Manual8 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাদা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ