সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট : দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত:রবিবার, ১৭ মে ২০২৬ ১১:০৫

সিলেটে হকারদের অবস্থান ধর্মঘট : দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:-  জীবন ও জীবিকার স্বার্থে অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে অবস্থান ধর্মঘট করেছেন হকাররা। রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। এতে নগরের বিভিন্ন এলাকার শত শত হকার অংশ নেন। কর্মসূূচি চলাকালে হকারের হাতে ভাতের থালা দেখা যায়। অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাতে লিখা ছিল, ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।

পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের আশ^াসের প্রেক্ষিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন হকাররা। এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, হকারদের দাবি নিয়ে আমরা সিলেটের মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্ঠা করবো।

Manual2 Ad Code

কর্মসূচি চলাকালে হকার নেতৃবৃন্দ বলেন, সারাদিন ব্যবসা করার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে একমাত্র আয়ের উৎস ফুটপাতের এই ছোট ব্যবসা বন্ধ হওয়ায় হকাররা পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত মানবেতন জীবনযাপন করছেন। এহেন পরিস্থিতিতে অসহায় হয়ে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। নেতৃবৃন্ধ আরো বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। উচ্ছেদ অভিযানের সময় হকারদের সাথে দুর্ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে মালামাল জব্দ করা হয়। মানবিক দিক বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Manual8 Ad Code

তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, আব্দুশ শহিদ, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, আব্দুর রহিম, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ