দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য – এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত:শনিবার, ১৬ মে ২০২৬ ১০:০৫

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য – এমপি এমরান আহমদ চৌধুরী

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করছেন। রেমিটেন্স প্রেরণের পাশাপাশি তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই সুবাদে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থাও এই উন্নয়নের অংশীদার। তাদের আজকের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

তিনি গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গ্রামের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

এলাকার বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া বুধুর সভাপতিত্বে ও জাবেদুর রহমান রিপনের সঞ্চলনায় বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী বিলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি, শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, গোলাপগঞ্জ শ্রমিকদল সহসভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ শ্রমিকদল সভাপতি আব্দুল হাফিজ, যুবদল নেতা সুহেল আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, নজরুল ইসলাম, বদরুল আলম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ ও মারজান আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ