সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের ইন্তেকাল

প্রকাশিত:শুক্রবার, ১৫ মে ২০২৬ ১০:০৫

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের ইন্তেকাল

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (মানবাধিকার সম্পাদক) এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আজ শুক্রবার (১৫ মে) ভোরে হৃদরোগজনিত কারণে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

Manual3 Ad Code

তাঁর নামাজে জানাজা আজ বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে এবং বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করুন। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ