হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়কে দিয়ে চলাচল বন্ধে প্রশাসনের কাছে দাবি

প্রকাশিত:বুধবার, ১৩ মে ২০২৬ ১০:০৫

হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়কে দিয়ে চলাচল বন্ধে প্রশাসনের কাছে দাবি

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিভ। সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-তাজপুর-বালাগঞ্জ-সুলতানপুর-সৈয়দপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের এক বিশেষ সভা ১২ মে মঙ্গলবার রাত ৯টায় কদমতলী বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গ্রুপের উপদেষ্টা- সিলেট-শেরপুর-মৌলভীবাজার-শ্রীমঙ্গল লাইনে চলাচলকারী ননস্টপ এসএমএস সার্ভিসের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব সাহাব উদ্দিন’র সভাপতিত্বে ও মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোক্তার আহমদ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সামছুদ্দিন বাবু ধন, হাজী পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য লয়লু মিয়া, সৈয়দ রৌশন আলী, শ্রমিক উপ-কমিটির সভাপতি বাবরুল হোসেন বাবুল মিয়া প্রমুখ।

সভায় বক্তরা বলেন, দীর্ঘ একযুগ ধরে সিলেট থেকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-তাজপুর-বালাগঞ্জ-সুলতানপুর-সৈয়দপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের বাস ও মিনিবাস চলাচল করছে। একযুগ অতিবাহিত হওয়ার পর হবিগঞ্জ এক্সপ্রের বাস মৌলভীবাজার সড়কে জোরপূর্বক চলাচল করছে। ফিটনেসবিহীন হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়কে দিয়ে প্রতিনিয়ত শতাদিক বাস চলাচল করছে, কিন্তু হবিগঞ্জ বাস মালিক সমিতির বাস ঢাকা-সিলেট বাইপাস সড়ক ব্যবহার করার নিয়ম থাকলে জোরপূর্বক ভাবে চলাচল করছে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলা বাস মিনিবাস চলাচলে বিভাগীয় কমিশনার অনুমোদন থাকলেও এই সড়ক দিয়ে পারমিট বিহীন গাড়ি ও বিগত দিনে আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতা দেখিয়ে ফিটনেসবিহীন ও পারমিট বিহীন গাড়ি আইনের তোয়াক্কা না শতাদিক বাস একচাটিয়া পেশী শক্তি বলে চলাচল করছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।

Manual7 Ad Code

গত ১১ ও মে ১২ সোমবার ও মঙ্গলবার দু’দিন মৌলভীবাজার জেলা প্রশাসক সড়কে চলাচলে বিষয় নিয়ে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-তাজপুর-বালাগঞ্জ-সুলতানপুর-সৈয়দপুর-কাতিয়া বাস ও মিনিবাস  মালিক গ্রুপ ও হবিগঞ্জ বাস মালিক সমিতি সভায় ডাকলে সভায় হবিগঞ্জ বাস  মালিক সমিতি প্রশাসনের ডাকে সারা দেননি।

Manual3 Ad Code

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-তাজপুর-বালাগঞ্জ-সুলতানপুর-সৈয়দপুর বাস -কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের বাস আজ বন্ধের পথে ১৫ শত শ্রমিকদের স্বার্থে ও হবিগঞ্জ এক্সপ্রের বাস ঢাকা-সিলেট-বাইপাস সড়ক দিয়ে  চলাচলা করে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে এই সডয়কে শ্রমিকদের স্বার্থে পুনরায় ৪৬টি বাস ও মিনিবাস গাড়ি চলাচল পুনরায় চলাচল করার দাবি জানান নেতৃবন্দ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ