সিলেটে ‘অলটাইম নিউজ ডট কম’-এর অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৬ মে ২০২৬ ১০:০৫

সিলেটে ‘অলটাইম নিউজ ডট কম’-এর অভিষেক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  ‘সত্যের পথে প্রযুক্তির সাথে’ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট অলটাইম নিউজ ডট কম’-এর অভিষেক, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪ টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ জাস ইনস্টিটিউট-এর মিলনায়তনে সিলেট অলটাইম নিউজ ডট কম পরিবার এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

Manual4 Ad Code

সিলেট অলটাইম নিউজ ডট কম-এর উপদেষ্টা কনোজ চক্রবর্তী বুলবুলের সভাপতিত্বে ও চিফ রিপোর্টার মাসুদা সিদ্দিকা রুহী এবং কবি রাজিয়া সুলতানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাট্যকার ও অভিনেতা বেলাল আহমদ মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, কবি তাজুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক আব্দুল হামিদ, ছড়াকার অজিত রায় ভোজন, সুমন বনিক, সুরমা খেলাঘর আসর সিলেটের সহ-সভাপতি পরিতোষ বাবু, নাট্য অভিনেতা আনোয়ার হোসেন মিসবাহ, বাংলাদেশ বেতারের র‌্যাংকস সভাপতি সৈয়দা হাসনা আক্তার।

অনুষ্ঠানে ৫ জনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তারা হলেন, কবি ও সাংবাদিক আহমেদ সেলিম, নাট্যকার ও অভিনেতা বেলাল আহমদ মুরাদ, কবি ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, কবি ও লোকসাহিত্য গবেষক সুমনকুমার দাশ।

‘সিলেট অলটাইম নিউজ ডট কম’-এর উপদেষ্টা কনোজ চক্রবর্তী বুলবুল, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, যুক্তরাজ্য প্রবাসী মো: কামাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, এডভোকেট মো: মামুন হোসেন, মো: মুজিব আহমদ, সৈয়দা সুরাইয়া জামান, চিফ রিপোর্টার মাসুদা সিদ্দিকা রুহী, মিলন তালুকদার, সম্পাদক ও প্রকাশক এমরান ফয়ছল-কে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual6 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পোর্টালের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মো: সহিদুল ইসলাম। কবিতায় পুরস্কার গ্রহণ করেন আবু হুরাইয়ারা।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সংস্থা সিলেটের সভাপতি শামীমা আক্তার জিনু, সাংবাদিক মিজান মোহাম্মদ, সাংবাদিক এম আলী হোসাইন, নাট্য অভিনেতা মিনহাজ ফয়ছল, মেঘদাদ হোসেন চৌধুরী (মেঘদাদ মেঘ), সুজন চন্দ সরকার, জয়দেব রায়, সন্দিপ দেব, কণ্ঠশিল্পী বিমান তালুকদার, মো: নূর উদ্দিন, মেহরাজ হোসেন মাহি, সাংবাদিক ঈসমাইল আলী টিপু, ফয়জ উল্লাহ, সুরাইয়া পারভীন লিলি, হিমাংশু রায় হিমেল, বাংলাদেশ বেতার সিলেট এর অনুষ্ঠান ঘোষক শিমুল আক্তার ডলি, নন্দিতা গুপ্ত, কুমকুম হাজেরা মারুফা, চন্দ্র শেখর দেব, রবিন্দ্র দাস সজীব, সুলেমান হোসেন চুন্নু, জোবায়দা বেগম আখি, সাইদুর রহমান, সুমনা আক্তার সুমি, লুৎফুর রহমান, মাহফুজ, রিপন মিয়া, সাহেদা পারভীন চৌধুরী, জামাল উদ্দিন, লিপি খান, ঋষি মৃত্যুঞ্জয়, ইমন কান্তি দাস, বাবর জোয়ারদার, মকসুদ আহমদ লাল, ইশতিয়াক আহমেদ, জালাল জয়, হাবিবা, আরফা বেগম, সাবিনা খানম, সুমাইয়া আক্তার।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ফাতেহা বেগম।  গান পরিবেশন করেন শিল্পী চক্রবর্তী, মালতি পাল, অংশুমান দত্ত অঞ্জন, পূরভী চন্দ্র পুষ্পা, ইমন দাস, বাউল শাহ।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন খাতের সুধীজন, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় বক্তারা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই পোর্টালটি সিলেটের স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং জনমানুষের কথা তুলে ধরে একটি সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ