মৌলভীবাজারে যুব জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৫ মে ২০২৬ ০৭:০৫

মৌলভীবাজারে যুব জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Manual5 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক ও বায়তুল মালপক্ষ উপলক্ষে এক সক্রিয় সহযোগী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ডি এম জেলা অফিসে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর সভাপতি আবু নোমান মুয়িন এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি সাইফ উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোরশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুব বিভাগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ও সহ-সভাপতি কাউসার আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি বায়তুল মাল কার্যক্রমকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কর্মীদের আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ