দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

প্রকাশিত:রবিবার, ১০ মে ২০২৬ ০৬:০৫

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

রবিবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। গত দুই দশক ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সামনের দিনগুলোতে আরও গতিশীল হবে। তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।-বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ