প্রস্তাবিত বিদ্যুতের মূল্য রহিত সহ নানা দাবীতে ১১ মে’র মানববন্ধন সফল করুন – গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০৯:০৫

প্রস্তাবিত বিদ্যুতের মূল্য রহিত সহ নানা দাবীতে ১১ মে’র মানববন্ধন সফল করুন – গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জরুরী সভা বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদের মার্কেটের তয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৯ মে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ, প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধির সংবাদের দেশের সাধারণ মানুষ একদিকে উদ্বিগ্ন অন্যদিকে নাভিশ^াস। দুর্নীতির মাধ্যমে গ্যাস-বিদ্যুৎ খাতে লুট হওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধারে ও লুণ্ঠিতদের ব্যাপারে বর্তমান সরকারের নমনিয়তা কোন ভাবেই কাম্য নয়।
সভায় সভাপতির বক্তব্যে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল আগামী ১১ মে সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাকি কোর্ট পয়েন্টে প্রস্তাবিত বিদ্যুতের দাম রহিত, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো, গ্যাসের প্রিপেইড মিটারের মত বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন, জ¦ালানি বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের নিকট দাখিল ও দুর্নীতির মাধ্যমে জ¦ালানি বিভাগে লুণ্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধারের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানান।

Manual2 Ad Code

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, ডাঃ অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ. এম. কিউ মইনুল ইসলাম আশরাফী, শাহিদুর রহমান জুনু, আব্দুল মতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা জুয়েল আহমদ নিপু প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ