সিলেটে বিএনপি সভাপতির মোবাইল ব্যাংকিংয়ের ৫০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত:শনিবার, ০৯ মে ২০২৬ ০২:০৫

সিলেটে বিএনপি সভাপতির মোবাইল ব্যাংকিংয়ের ৫০ লাখ টাকা ছিনতাই

Manual6 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় প্রকাশ্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের প্রাইভেটকার আটকে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় গাড়ি থেকে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গাড়িতে তখন ৫ জন কর্মকর্তা কর্মচারী ছিলেন।

Manual7 Ad Code

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন।

গাড়িটি পারাইরচকে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে আসা একদল ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা নগদ টাকা ছিনিয়ে নেয়।

Manual4 Ad Code

এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তা যাচাই-বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ