সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রকাশিত:রবিবার, ০৩ মে ২০২৬ ০৭:০৫

সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  অনলাইন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।রবিবার (৩ মে) বিকেলে প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, সাবেক কার্যকরী সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সভাপতি মো: আব্দুল হাছিব, সদস্য মো: আলমগীর আলম, মো: আমির উদ্দিন, ফাহিম আহমদ ও আজকের সিলেটের স্টাফ রিপোর্টার মাহফুজ কাওসার সাদি প্রমুখ।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দাবী জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সাংবাদিকদের দায়িত্ব, অধিকার ও পেশাগত মর্যাদা নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা,সম্প্রতি অনলাইন গণমাধ্যম নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জারীকৃত গণবিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করেন। পুলিশ কমিশনারের এমন গণবিজ্ঞপ্তি শুধু মুক্ত গণমাধ্যম নয়,জনগণের বাক স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের সামিল। তারা বিস্ময় প্রকাশ করে বলেন,গতকাল প্রধানমন্ত্রীর সিলেট সফরকালীন স্থানীয় সাংবাদিকদের পাস কার্ড ইস্যু নিয়ে রীতিমতো ভানুমতির খেলা হয়েছে।তারা জেলা প্রশাসকের নিকট সুস্পষ্ট ব্যাখ্যার দাবি করেন।এছাড়া বিভিন্ন সময় সাংবাদিকদের পাস কার্ড ইস্যু করতে হয়রানির শিকার হন সাধারণ সংবাদকর্মীরা। যত আইন দেখানো হয়।এ থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের আহবান জানানো হয়।

Manual3 Ad Code

বক্তারা আরো বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে গণমাধ্যম। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা এখন সময়ের দাবি। সমাজে গুজব, বিভ্রান্তি ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ও পেশাদার ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ