জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত:রবিবার, ১২ এপ্রি ২০২৬ ০৮:০৪

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে
বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের মাধ্যমে  প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১২ এপ্রিল ২০২৬ রবিবার  দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)মৌলভীবাজার জেলা শাখার  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সিনিয়র সাংবাদিক ও সংগঠক শ ই সরকার জবলু, বিএমএসএফ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান, কার্যকরী কমিটির সদস্য রুহুল আলম রনি সহ তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছরের ন্যায় এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ