৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ

প্রকাশিত:সোমবার, ০৯ মার্চ ২০২৬ ১১:০৩

৪ শতাধিক রোজাদারদের মাঝে জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির ইফতার বিতরণ

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের ঐতিহাসিক জিতু মিয়া পয়েন্ট ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৪ শতাধিক রোজাদারদের ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (৯ মার্চ) বাদ আসর নগরীর জিতু মিয়া পয়েন্ট এলাকায় এই ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ব্যবসায়ী ও পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইরশাদুল আলম, সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সহ সভাপতি সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সাহেদ আহমদ হিম্মত, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন ঠাকুর, সহ অর্থ সম্পাদক জামাল হোসেন, সুজাত আহমেদ, লাল মিয়া প্রমুখ।

ইফতার বিতরণ পূবে আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজানে অনেকেই রোজা রেখে ব্যস্ততার কারণে সময়মতো তারা বাসায় গিয়ে ইফতার করতে পারেন না। যার কারণে পতিমধ্যেই ইফতার করতে হয়। আমরা ব্যবসায়ীরা তাদের ইফতারের সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ