সিলেটে এবছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ০৬:০৩

সিলেটে এবছর যাকাতের নেসাব ১ লাখ ৮৬ হাজার ও ফিতরা ১১০ টাকা

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট অঞ্চলে যাকাত ও ফিতরার পরিমাণ নির্ধারণের লক্ষ্যে জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগে সিলেটের শীর্ষস্থানীয় আলেম, মুফতী ও ইমাম-খতীবদের নিয়ে গত ২ মার্চ রাত ১০টায় নগরীর সিলকো টাওয়ারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি, বায়তুল আমান জামে মসজিদের ইমাম শায়খুল হাদীস মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহ. এর শিক্ষাসচিব মাওলানা মুফতী আতাউল হক জালালাবাদী।

Manual5 Ad Code

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, দারুসসালাম খাসদবীর মাদরাসার মুহাদ্দিস, সমিতির সহ সভাপতি হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ।

সভায় স্বর্ণ ও রৌপ্যসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের চলমান বাজার মনিটরিং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলে ফিতরার পরিমাণ ধার্য করার হয় আটা দিয়ে ১১০ টাকা, যব দিয়ে ৫৫৪ টাকা, খেজুর দিয়ে ৭৫৯ টাকা এবং কিশমিশ দিয়ে ২৬৪০ টাকা। অন্যদিকে সনাতনী রৌপ্যের চলমান বাজার ধরের উপর ভিত্তি করে যাকাতযোগ্য সম্পদের সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৫৪৬দ্ধ৫২.৫=১,৮৬,১৬৫ টাকা। অর্থাৎ কারো কাছে যদি নিত্যপ্রয়োজনীয় সম্পদ ছাড়া সর্বনিম্ন ১,৮৬,১৬৫ টাকা বা সমমূল্যের সম্পদ থাকে এবং তা এক বছর পূর্ণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি এর ২.৫% যাকাত আদায় করতে হবে। সভায় বক্তাগণ সামর্থের আলোকে ফিতরা আদায় করা এবং সম্পদের মালিকগণকে রমজান মাসে নিজ নিজ সম্পদের যাকাত আদায়ের প্রতি আহবান জানান।

Manual3 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামালুদ্দিন, সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, কুমার পাড়া মসজিদের ইমাম হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ, কদমতলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, হাজারীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুনিব, মাওলানা আবুল হোসেন, সিলেট মসজিদের ইমাম মাওলানা মুফতি জশিম উদ্দিন, মুফতি আজির উদ্দিন জেহাদী, মুফতি আব্দুস সালাম, হাফিজ মাওলানা নূর আহমদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সিরাজুদ্দিন আনসারী, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা ইয়াহইয়া।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ