বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৯:০৩

বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারী মদনমোদন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

Manual6 Ad Code

বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত ও প্রতিষ্ঠিত রাখতে সমাজের প্রতিটি সদস্যকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা একটি ন্যায়বিচার ও শান্তির সমাজ গড়ে তুলতে পারি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের নতুন কমিটি সিলেটে মানবাধিকার নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, ফুলকলি ফুড প্রোডাক্টস’র ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি আলহাজ¦ মনসুর আহমদ লস্কর, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি জুবের আহমদ লস্কর, বিএমবিএফ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এম এ হান্নান। স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস। বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, আলহাজ¦ ডা. এম এ রকিব, অধ্যক্ষ আব্দুর ওয়াদুদ তাফাদার, শ্যামল চৌধুরী, মো. মোসলেহ উদ্দিন ও মির্জা রেজু খান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান ও মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মনজু ও আব্দুল ওয়াদুদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাদুশিল্পী বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার চৌধুরী, শিশু-কিশোর বিষয়ক সম্পাদত মোছা. রুনা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ খান, আইন বিষয়ক সম্পাদক শামসুল হুদা সোহেল, জেলার সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, মহানগর যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, দুর্নীতি দমন বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান জোনায়িদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার, পর্যবেক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক আল আমিন, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক গামিব আহনাব আনাস, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ বিন মতিউর রহমান, নারীনেত্রী শাহেদা বেগম প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ