১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৮:০৩
সিলেট প্রতিনিধি:- সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ, এসি, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনে সমমানের পণ্য উপহার পেয়েছেন সিলেটের ৮ জন সৌভাগ্যবান ক্রেতা।
অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, সিলেটের মানুষ ভাগ্যবান। কিছুদিন আগেও আমি সিলেটে উপহার দিয়ে গিয়েছিলাম এবারও আসলাম। আমার কাছে মনে হয়, এই অঞ্চলটি পূণ্যভূমি হওয়ায় মানুষ ভালো ভালো উপহার পাচ্ছেন। আমি আশা করবো ওয়ালটনের প্রতি ভালোবাসা শুধু নয়, তারা দেশকে ভালোবাসেন এবং দেশের প্রতি দায়িত্ববান হয়েই দেশে তৈরি পণ্য কেনেন। বলা যায়, সিলেটের মানুষ সচেতন।
এসময় উপহার পেয়ে ক্রেতা জাকির মিয়া বলেন, আমি কখনো ভাবিনি ওয়ালটনের পণ্য কিনে কিছু উপহার পাবো, এর আগেও আমি অনেক জায়গা থেকে পণ্য কিনেছি কিন্তু কোনো উপহার পাইনি। ওয়ালটন থেকে টেলিভিশন কিনে আরেকটি টেলিভিশন পেয়েছি। আমার খুব ভালো লাগছে। উপহারের টিভিটা আমার নাতি- নাতনিদের দিয়ে দেবো। তারা দেখবে।
Helpline - +88 01719305766