ছাত্রলীগ ট্যাগ দিয়ে চোরাচালানের সাথে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র

প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৮:০৩

ছাত্রলীগ ট্যাগ দিয়ে চোরাচালানের সাথে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি চক্র

Manual8 Ad Code

ছাত্রলীগ ট্যাগ দিয়ে চোরাচালানের সাথে জড়িয়ে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর সংসবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন সিলেট নগরীর ছড়ারপাড়ের সুগন্ধা-১৩ নাম্বার বাসার মৃত সাবু মিয়ার স্ত্রী রুনু বেগম। ১৪নং ওয়ার্ড মহিলা দলের সাবেক এই সভানেত্রী সোমবার সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি জানান তার কলেজ ও স্কুল পড়–য়া দুই নাতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক পেজ থেকে মিথ্যাচার করা হচ্ছে। এতে শুধু তার পরিবারিক মানহানী হচ্ছে না তারা মানষিকভাবে যন্ত্রনার মধ্যে পড়েছেন।

Manual4 Ad Code

রুনু বেগম জানান তার দুই ছেলে রুমেল আহমদ ও রুহেল আহমদ মানষিকভাবে অসুস্থ। বড় ছেলের ঘরের নাতি আতাউর রহমান রাহী একজন কলেজ শিক্ষার্থী। অপর ছেলেন ঘরের নাতি এহসান আরাফাত রাফি স্কুল ছাত্র। গত কয়েক বছর ধরে জায়গা নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে নানাভাবে মামলায় ঢুকানো ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুয়া পোর্টালে সংবাদ করানো হচ্ছে।

Manual6 Ad Code

রেনু বেগম জানান সম্প্রতি ‘তদন্তরিপোর্টডটকম’ নামে একটি ফেসবুক পেইজে তার নাতি রাহীসহ কয়েকজনকে নিয়ে একাধিক প্রকাশ করে। এতে গোয়াইনঘাটের সীমান্ত এলাকার চোলাচালানের বর্ণনা দিয়ে সিলেটের কালিঘাট বাজারের পণ্যবিক্রির বিষয়টি তুলে ধরা হয়। সংবাদে কালিঘাটে ভারতীয় চোরাচালানের পণ্য বিক্রির পেছনে রাহীকে উদ্দেশ্যমূলক জড়ানো হয়েছে। তাকে ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি উল্লেখ করে বাজার নিয়ন্ত্রনকারী হিসেবে উল্লেখ করা হয়। অথচ ২০১৮ সালের ৩০ সেপেম্বর ঘোষিত ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে দেখা গেছে সাধারণ সম্পাদক আরাফাত আহমদ নামে একজন। কোনো সময় ছাত্রলীগের কোনো কমিটিতে না থাকার পরও রাহীকে ছাত্রলীগ বানিয়ে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে। তার সাথে মাসুম ও সাদ্দাম নামে শ্রমিকদেরও জড়ানো হয়। তারা নাকি কালিঘাটের চোরাইবাজার নিয়ন্ত্রন করে। তদন্তরিপোর্টডটকম ছাড়াও ‘নগর সমাচার২৪ডটকম’ নামে আরেকটি পেজ থেকে রাহীকে গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করে। কোনো মামলা না থাকার পরও তাকে ৫ আগস্টের পরবর্তী বিস্ফোরক আইনে দায়ের করা (নং-৪৬৯/২৪) একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন মামলার বাদি আদালতে লিখিত দেন যে রাহীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। প্রতিপক্ষের কেউ মামলায় ফাসানোর জন্য এ চেষ্টা করে। রুনু বেগম অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানা এবং কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য সেজন্য করেন। সংবাদ সম্মেলন তার নাতি রাহী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ