দুই দিনের সফরে সিলেট আসছেন বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ ফেব্রু ২০২৬ ১০:০২

দুই দিনের সফরে সিলেট আসছেন বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

Manual5 Ad Code

সুরমাভিউ:-  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন।

Manual3 Ad Code

আগামীকাল শুক্রবার ও শনিবার, ২০-২১ ফেব্রুয়ারি সিলেটে বিভিন্ন সরকারী ও দলী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Manual4 Ad Code

আগামীকাল শুক্রবার সকাল ৮.০৫মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসে পৌছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুম্মার নামাজ হযরত শাহজালাল (রহ:) মসজিদে আদায় করে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন। পরে দরগাহ হযরত শাহজালাল (রহ:) হতে হযরত শাহপরান (রহ:) মাজারের উদ্দেশ্যে যাত্রা হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত শেষে গাজী বুরহান উদ্দিনের মাজারের উদ্দেশ্যে যাত্রা গাজী বুরহান উদ্দিন এর মাজারে জিয়ারত করবেন। দক্ষিণ সুরমার তেতলিতে ইফতার মাহফিলে যোগদান করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা। নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের সকল রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে যোগদান। রাত ১১:২০ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ