বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ফেব্রু ২০২৬ ০৯:০২

বিশ্বনাথে প্রবাসী আব্দুল মজিদ’র উদ্যোগে দুইশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্যোক্তার নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।

Manual8 Ad Code

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলী, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী, বিএনপি নেতা আলকাছ আলী, আব্দুল মোমিন, আব্দুস সোবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার আর্তমানবতার সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে রমজানের এই উপহার সাধারণ মানুষের মনে প্রশান্তি দেবে। সমাজের সামর্থ্যবান ও প্রবাসীদের এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যাতে রমজানে কেউ অনাহারে না থাকে।

Manual5 Ad Code

বক্তারা আরও বলেন, এই ধরনের সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ