বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান আর নেই

প্রকাশিত:সোমবার, ০৯ ফেব্রু ২০২৬ ০৮:০২

বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান আর নেই

Manual8 Ad Code

সিলেট-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

সেমবার বিকেলে তিনি মারা যান। সুহেল আহমদ সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Manual6 Ad Code

২০২৪ সালে উপজেলা পরিষধ নির্বাচনে বিশ্বনাথ উপজোর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুহেল আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ