শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- মিজান

প্রকাশিত:সোমবার, ০৯ ফেব্রু ২০২৬ ১০:০২

শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- মিজান

Manual5 Ad Code

দিরাই উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

গতকাল জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় টিপু সুলতান মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তুলতে সাহায্য করবে।”

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য চকলেট দৌঁড়, ৫০ মিটার, ৮০ মিটার ও ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত এসব দৌঁড়ে শিক্ষার্থীরা উৎসাহ, শৃঙ্খলা ও ক্রীড়ামনস্কতার পরিচয় দেয়।

পাশাপাশি ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরুল হাসান সজল শিক্ষার্থীদের প্রতিবছর ক্রিকেট খেলা,মেধাবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নাল আবেদীন,অবিভাবক সদস্য ডা: আব্দুস শহীদ,ভুড়াখালি গ্রামের বিশিষ্ট মুরুব্বি সাঈদুর রহমান, জগদল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুল হক ফিরুজ,হেলথ্ অফিসার আফজাল হোসেন,শিক্ষানুরাগী কবির আহমেদ,দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার সোহাগ আহমেদ, প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ