দিরাইয়ে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

প্রকাশিত:শুক্রবার, ৩০ জানু ২০২৬ ১২:০১

দিরাইয়ে শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

Manual7 Ad Code

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শিশির মনির। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ রকম কোনো ঘটনাই ঘটেনি, এটা সাজানো ঘটনা হতে পারে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সেলিম (২৮) ও জয় (২০)। সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Manual5 Ad Code

শিশির মনিরের কর্মী-সমর্থকেরা জানান, একটি গাড়িতে এলইডি স্ক্রিন ব্যবহার করে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যার পর শিশির মনিরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর সমর্থকেরা। এতে দিরাই ও শাল্লার উন্নয়নে শিশির মনিরের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান আছে এতে।

শিশির মনিরের কর্মী-সমর্থকেরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের ওই গাড়িটি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধলবাজারে যায়। সেখানে প্রচারণা চলাকালে বাজারে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন। তখন মিছিল থেকে কয়েকজন এসে জানায়, শব্দ কমালে হবে না, এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে সেখান থেকে দিরাই সদরের উদ্দেশে রওনা দিয়ে কাদিরপুর নামক স্থানে আসে। তখন পেছন থেকে চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা চালান৷ গাড়িটির সামনের কাচ ভেঙে গেছে।

মুঠোফোনে জানতে চাইলে শিশির মনির বলেন, ‘বিএনপির লোকজন আমার প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ ঘটনায় আমাদের দুজন লোক আহত হয়েছেন।’

এ ব্যাপারে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা ডাহা মিথ্যা। আমি সারা দিন ওই এলাকায় ছিলাম। এ রকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সাজানো নাটক হতে পারে।’

Manual2 Ad Code

এই আসনে শিশির মনির ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দুজন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন।

প্রথম আলো

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ