খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৫ জানু ২০২৬ ০২:০১

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ আছর নগরীর মুন্সিপাড়াস্থ মাস্টার সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজী, সহ সভাপতি আছমা আলম, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরিন, ৩নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুবেনা আক্তার রুমী, সাধারণ সম্পাদক ময়মুন নেছা।

Manual1 Ad Code

উক্ত দোয়া মাহফিলে সিলেট মহানগর মহিলা দল ৩নং ওয়ার্ড শাখার সর্বস্থরের নেতৃবৃন্দ সহ মহানগর মহিলা দলের ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সর্বস্থরের মহিলা নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ