ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

প্রকাশিত:সোমবার, ২৯ ডিসে ২০২৫ ০৭:১২

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

Manual2 Ad Code

ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও এহসানুল মাহবুব জুবায়েরসহ দলটির নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন।

Manual7 Ad Code

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

Manual4 Ad Code

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ